শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার (২৭শে জুলাই) দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবারিক কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।

বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আতিক হাসান। তিনি বলেন, ‘মাহতাবের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তদন্ত চলমান রয়েছে, বিস্তারিত তথ্য আইএসপিআর জানাবে।’

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, ‘সারাদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। আমার সন্তান যেন শহীদের মর্যাদা পায়, এই প্রার্থনা করি।’

উল্লেখ্য, ২১শে জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির আগমুহূর্তে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান স্কুল ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। মাহতাব রহমান ভূঁইয়া (সপ্তম শ্রেণি) মারাত্মক দগ্ধ হয় এবং তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং পরে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪শে জুলাই বেলা ১টা ৫০ মিনিটে মাহতাব মৃত্যুবরণ করে। ওই রাতেই নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমানবাহিনীর শ্রদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250