শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

গরম ভাতে পাতে রাখতে পারেন ইলিশের ডিম ভুনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই আগ্রহ থাকে। জানলে অবাক হবেন, মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্ট, চোখ, হাড় ও মস্তিষ্কের উন্নতি করে মাছের ডিম। এছাড়া রক্তচাপ কমায়, অনিদ্রা দূর করার পাশাপাশি আর্থ্রাইটিসের সমস্যা কমায়।

ইলিশ মাছের ডিম অনেকেই বিভিন্ন উপায়ে রান্না করেন। চাইলে আপনি খুব সহজেই রান্না করতে পারেন ইলিশ মাছের ডিম ভুনা। এটি খেতে অসাধারণ। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশের ডিম ৪টি

২. পেঁয়াজ কুচি ২ কাপ

৩. হলুদের গুঁড়া আধা চা চামচ

৪. মরিচের গুঁড়া ১ চা চামচ

৫. ধনে গুঁড়া আধা চা চামচ

৬. লবণ স্বাদমতো

৭. পানি প্রয়োজনমতো

আরো পড়ুন : খালি পেটে নারিকেল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন

৮. সরিষার তেল ও

৯. লেবুর রস ১ চা চামচ।

পদ্ধতি

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হলে অল্প পানি মিশিয়ে দিন। এরপর সব মসলা একে একে মিশিয়ে দিন।

তারপর কিছুক্ষণ নেড়ে নিন। পরিমাণমতো লবণ ও পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন।

প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে দিতে পারেন। ইলিশ মাছের ডিম কষানো হলে পানি মিশিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন জিভে জল আনা ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পদটি।

এস/ আই.কে.জে


ইলিশের ডিম ভুনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250