শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

তনির শোরুম খুলে দিলো ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আলোচিত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র শোরুম খুলেছে। বুধবার (১২ই জুন) সকাল ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম পুলিশ প্লাজায় গিয়ে শোরুম খুলে দেন।

সোমবার (১০ই জুন) তনির শোরুম খুলে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ। তবে মঙ্গলবার (১১ইজুন) দুপুর পর্যন্ত শোরুম খুলতে দেননি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মণ্ডল। ফলে মঙ্গলবার দুপুরে তনির আইনজীবীরা আদালতে যান। পরে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন আদালত।

মঙ্গলবার আদালতের নির্দেশের পর বুধবার সকাল ১০টায় তনির শোরুম খুলে দেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরো পড়ুন: ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু

এর আগে গত ২১শে মে রিট পিটিশনটি দায়ের করেন সানভীস বাই তনির স্বত্বাধিকারী রোবাইয়াত ফাতিমা তনি। ২৭শে মে সানভীস বাই তনির শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১২ই মে সানভীসের প্রধান শোরুমে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন সহকারী পরিচালক জব্বার মণ্ডলের নেতৃত্বে একটি টিম। পরে ১৪ই মে সানভীসকে দুটি অপরাধের দায়ে ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু শোরুম খুলে না দেওয়ায় উচ্চ আদালতে যান তনি।

এইচআ/ আই.কে.জে/

ভোক্তা অধিদপ্তর সানভীস বাই তনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250