বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

রেমিট্যান্সের পালে হাওয়া, বাড়বে রিজার্ভ

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশী কাজ করছেন। প্রবাসীদের আয়ে রেমিট্যান্স আসার কারণে রিজার্ভ বাড়ে, শক্তিশালী হয় দেশের অর্থনীতি। বছরে আড়াই হাজার কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স অর্থনীতিতে যোগ হয়। গত দুই বছর বৈশ্বিক অস্থিরতার কারণে রিজার্ভ কমে যাওয়ায় চাপের মুখে পড়ে অর্থনীতি।

চলতি আগস্ট মাসে প্রবাসীরা বৈধ পথে রেকর্ড পরিমাণ ২ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বাংলাদেশী মুদ্রায় ২৬ হাজার ৫শ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্সের পালে নতুন হাওয়া লেগেছে, যার কারণে রিজার্ভও বেড়েছে।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংকট দূর হবে। বাড়বে ডলারের সরবরাহ এবং গতি ফিরবে সামগ্রিক অর্থনীতিতে। যার কারণে ব্যবসায়ীরা দ্রুত এলসি খোলার সুযোগ পাবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্সের সুবাতাস বইতে শুরু করেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের প্রতি সংহতি জানিয়ে রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা নেয়া হয়েছিল। তখন রেমিট্যান্সের উপরও একপ্রকার শাটডাউন ছিল। জুলাই মাসের পুরোটা সময় অস্থিরতার কারণে রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়েছিল।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের গতি বাড়লেও ডলার সংকট পুরোপুরি দূর হতে সময় লাগবে। এ জন্য ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা বেঁধে দিয়েছেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানরা।

বিগত বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট, দুর্নীতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ অনুকূল না থাকার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেমিট্যান্স বাড়ার কারণে অর্থনীতিবিদরা আশার আলো দেখতে পাচ্ছেন। যদি আস্থার পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে বিনিয়োগ বাড়বে। যার ফলে অর্থনৈতিক সংকট কেটে যাবে। সামগ্রিক অর্থনীতিতে সুবাতাস বইবে।

আই.কে.জে/

রেমিট্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250