সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

জায়নামাজে প্রতিকৃতি ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

জায়নামাজে পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতির ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটে পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করে জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবি সংবলিত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে আবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী শেখ ওমর শরীফ।

রিটকারীর আইনজীবী বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান। আবেদনকারীর পক্ষে মঙ্গলবার (৩০শে জানুয়ারি) আমি রিট আবেদনটি করেছি।

আরও পড়ুন: সারাদেশে কোন কোন আদালতে লোহার খাঁচা আছে তথ্য চেয়েছেন হাইকোর্ট

রিটটি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানান তিনি।

এসকে/ 

হাইকোর্ট রিট জায়নামাজ প্রতিকৃতি ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250