মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

এবার মেসির গোল ছাড়াই মায়ামির জয়!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগের দুই ম্যাচে হ্যাটট্রিকের পর মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। এবার অবশ্য আর গোল পাওয়া হয়নি মেসির। তাতে মনে হয় না মন খারাপ করবেন মায়ামি অধিনায়ক। মেসির গোল ছাড়াই এমএলএসে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

আজ ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে। মায়ামির হয়ে গোল দুটি লুইস সুয়ারেজ ও জর্দি আলবার। নিজে গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে মেসির সহায়তাতেই।

চেজ স্টেডিয়ামে খেলা শুরুই হয় লুইস সুয়ারেজের গোলে। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সেই গোলেই ম্যাচের সুর বেঁধে নেয় মায়ামি। এরপর প্রতিপক্ষের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে তারা। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান তখনই বাড়াতে পারত মায়ামি।

আরো পড়ুন : টিকটকে খেলা দেখাবেন মেসি!

সেই আক্রমণের ধারাতে ২৬ মিনিটে আবারও দুর্দান্ত এক শটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু এবারও আটলান্টা গোলরক্ষক গুজান প্রতিহত করেন মেসির প্রচেষ্টা। মায়ামি ব্যবধান বাড়াতে না পারলেও স্রোতের বিপরীতে ম্যাচে ৩৯ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।

বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। পিছিয়ে পড়ে আটলান্টা চেষ্টা করে ম্যাচে ফিরতে। দারুণভাবে কয়েকবার গোলের কাছাকাছিও যায় তারা কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে মায়ামি পেয়ে যায় ২-১ গোলের জয়।

তিন ম্যাচের প্লে অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ই নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।

এস/ আই.কে.জে


লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250