বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের নাটক ‘বিনোদিনী’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বিনোদিনী’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি। বানিয়েছেন সৈয়দ ফরহাদ।

বিনোদিনী নাটকের গল্পে দেখা যাবে, দুটি ভিন্ন জগতের মানুষ—গেস্টহাউসের একজন সাধারণ কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্যের খেলায় এক রাতে তারা ভয়ানক এক পরিস্থিতর মুখোমুখি হয়। এ যেন এমন এক পথ, যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। এরপর একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

নির্মাতা সৈয়দ ফরহাদ বলেন, ‘নাটকটির গল্প দর্শকদের শিকার ও শিকারির মধ্যকার পার্থক্য দেখিয়ে দেয়। না জেনে, না বুঝে অচেনা কাউকে বিশ্বাসের পরিণাম যে কতটা ভয়ংকর হতে পারে, দেখা যাবে তা-ও। ধীরে ধীরে গভীর এক রহস্যের বেড়াজালে আটকা পড়ে তারা।’

জে.এস/

ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250