সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

৭ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিমান ও পর্যটন মন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৭ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি। আজ দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি আগামী ১১ তারিখে দেশে ফিরবেন।

৯-১০ই ফেব্রুয়ারি তারিখে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতে মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে তিনি ছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী অন্তর্ভুক্ত রয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন।

আরো পড়ুন: বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

২০১৬ সাল থেকে ভারত মহাসাগর উপকূলবর্তী দেশসমূহকে নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রীবর্গ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রধানগণ, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কে বিস্তৃত করছে।  এ পর্যন্ত সর্বমোট ছয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩ সালের ১২-১৩ই মে তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।

এসি/


৭ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স পর্যটন মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250