রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

নতুন বউকে নিয়ে হানিমুনে জায়েদ খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন এক খবর দিলেন তিনি। বিয়ে করেছেন আলোচিত এই নায়ক।

নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খান বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের একটি হোটেল।

এমনই চিত্রনাট্যের একটি বিজ্ঞাপনে কাজ করলেন জায়েদ খান। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) থেকে টিভিসির কাজ শুরু হয় কক্সবাজারে। শনিবার (২৪শে ফেব্রুয়ারি) পর্যন্ত তিন দিন কলাতলি বিচের বিভিন্ন লোকেশনজুড়েই চলে এর চিত্রধারণ।

হোটেল রামাদা বাই উইনধাম-এর এবারের টিভিসিতে সৈকতের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে রামাদায় আগত অতিথিদের জন্য সুপরিসরের এলিগেন্ট আর ক্লাসি আয়োজনগুলো। আধুনিক রুম, সুবিশাল রেস্তোরাঁ, কিংবা সাগর ছোঁয়া মনোমুগ্ধকর ওপেন এয়ার পুলপাড় সবই উঠে এসেছে এই টিভিসিতে।

আরো পড়ুন: পঙ্কজ উদাস ছিলেন অমায়িক, নিরহংকার: রুনা লায়লা

বিগ বাজেটের এই প্রোজেক্টটি নির্মাণ করছেন চিত্রনির্মাতা অনন্য মামুন। এদিকে, সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় এতে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

এসি/ আই. কে. জে/ 



জায়েদ খান হানিমুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250