বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চাইলেই এখন ইনস্টাগ্রাম পেজ রিসেট করতে পারবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে সবটা রিফ্রেশ করে দিতে পারবেন।

মেটা বলছে, ব্যবহারকারীদের রিকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। কেমন কন্টেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কন্টেন্ট দেখানো হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারাবিশ্বের ব্যবহারকারীদের জন্য শিগগির এই ফিচার রোলআউট করা হবে।

আরো পড়ুন : গোপন চিঠি নিয়ে ফেসবুকে তোলপাড়!

ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচার কীভাবে ব্যবহার করবেন দেখে নিন-

কন্টেন্ট রিকমেন্ডেশন রিসেট করতে-

>> প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ খুলতে হবে।

>> সেটিংস & জিটি-তে যেতে হবে।

>> এরপর কনটেন্ট প্রেফারেন্সেস দিতে হবে।

>> এবার ‘রিসেট সাজেস্টেড কনটেন্ট’-এ ক্লিক করতে হবে।

রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। যার ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কন্টেন্ট একেবারেই তাদের পছন্দ না।

সূত্র: মেটা

এস/ আই.কে.জে/       


ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250