বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ

গোপন চিঠি নিয়ে ফেসবুকে তোলপাড়!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

নব্বই দশকের সেই চিঠির দিনগুলো সময়ের পালাবদলে হারিয়ে গেছে, যেখানে আবেগ ভালোবাসার মাধ্যমে প্রিয় ব্যক্তিকে চিঠি লেখা হতো। ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নস্টালজিয়াই এবার ঘুরে ফিরে এলো। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগ আগের মতোই রয়েছে। অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘চিঠি ডটমি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন। 

যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে। চলতি মাসের শুরুতে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে অ্যাপটি। ইতোমধ্যে প্রায় ১ লাখ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে। 

আরো পড়ুন : গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

অ্যাপটির নির্মাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হলো, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরানো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিংক শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

লিংকে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যের কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পারবেন আপনি।

এস/ আই.কে.জে/

গোপন চিঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250