শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন *** সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৫ নম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রে চারটি ভুল পাওয়া গেছে। সমালোচনার মুখে ওই শিফটের সব পরীক্ষার্থীকে চারটি প্রশ্নের পূর্ণাঙ্গ ৫ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ই মার্চ) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক একরাম উল্যাহ।

তিনি বলেন, ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের তিনটি সেট ছিল। সেক্ষেত্রে তিন নম্বর সেটের সঙ্গে মিল রেখে বাকি দুই সেটের ওই প্রশ্নগুলোতেও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ১.২৫ করে মোট ৫ নম্বর দেওয়া হবে এবং সে অনুযায়ীই আমরা মেরিট লিস্ট তৈরি করব। যেহেতু আমরা প্রত্যেক গ্রুপ থেকে সমসংখ্যক শিক্ষার্থী নিই, কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ছাত্রদের কল্যাণে এই ইতিবাচক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়বেন ৯৩ শিক্ষার্থী

বুধবার (৬ই মার্চ) অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার দ্বিতীয় গ্রুপের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে ৫টি করে অপশন দেখা গেছে। এতে প্রশ্নোত্তরে জটিলতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

এসকে/ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250