শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

কান উৎসবে লাল বেনারসিতে মোহনীয় রূপে ভাবনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত ১৪ই মে জমকালো আয়োজনে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’এটা উৎসবের ৭৭তম আসর। এ উপলক্ষে নজরকাড়া লুকে কান শহরে  একে এক হাজির হচ্ছেন বিশ্বের সব তারকারা। পিছিয়ে নেই বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

 কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের পোশাক পরে আসছেন লাইমলাইটে।

নজরকাড়া লুকে হাজির হয়ে রীতিমতো সবাইকে চমকে দিচ্ছেন ভাবনা। সেই ধারাবাকিতায় এবার লাল বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

গত ১৭ই মে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

আরো পড়ুন: নানা আয়োজনে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেউ বলেন, নান্দনিক! ঝলসে দিয়েছ চারদিক! মুগ্ধতা জানালাম। ভাবনার এক ভক্ত বলেন, আমি আশা করি আপনার আনন্দ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত সময় কাটবে। মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন।

আগামী ২৫শে মে পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব। ততদিন পর্যন্ত হয়তো সেখানে নিত্য নতুন নজরকাড়া সব পোশাকে দেখা যাবে ভাবনাকে।

এসি/

ভাবনা কান উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250