মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

অপহরণ মামলা করিয়েছিলেন স্ত্রী, ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর নিজেই গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা করে লাশ রান্নাঘরের পাশে মাটিচাপা দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই হত্যাকাণ্ড আড়াল করতে উল্টো স্বামীকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজান সেলিনা। এমনকি ছেলেকে বাদী করে থানায় একটি অপহরণ মামলাও করান। ওই মামলায় প্রধান সাক্ষী ছিলেন সেলিনা বেগম নিজেই।

স্বামী হারুন হাওলাদার (৫৯) চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের পাশ থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নিখোঁজ হন কৃষক হারুন হাওলাদার। তার স্ত্রী সেলিনা বেগম দাবি করেন, অজ্ঞাত পরিচয় কিছু লোক তার স্বামীর হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে গেছে। পরে তিনি ছেলে জাফর হাওলাদারকে সংবাদ দিলে তিনি ঢাকা থেকে মুলাদী ফিরে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অপহরণ মামলা করেন।

সফিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী জানান, শনিবার ভোরে সেলিনা বেগম তার স্বামী অপহরণের দাবি করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনার পর থেকেই সেলিনা বেগমের কথাবার্তা ও আচরণে প্রতিবেশীদের সন্দেহ হতে থাকে। বিশেষ করে, শুক্রবার গভীর রাতে তিনি ঘরের মেঝে কাদামাটি দিয়ে লেপে দেন। শনিবার সকালে ঘরে নতুন প্রলেপ দেখে সন্দেহ হয়।

গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ হারুন হাওলাদারের সন্ধানে তার বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের পাশে নতুন মাটি ও সেখানে একটি আঙুল বের হয়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, স্বামীকে হত্যার অভিযোগে সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরকীয়া সম্পর্কের জেরে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের ছেলের করা অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এই ঘটনার পেছনে পরকীয়া প্রেমিকের সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250