শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

যৌনতার জন্যই প্রেম করেছিলাম: আনুশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবারও নতুন করে আলোচনায় আনুশা দাণ্ডেকার। পডকাস্টে তার বলা কিছু কথা যা নিয়ে ইন্টারনেটে তোলপাড় চলছে। তার শো থেকে একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে, প্রাক্তন প্রেমিক করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য।

মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে কর্ণ-আনুশার মধ্যকার মাখামাখি বা প্রেমের কথা সবাই জানলেও এবার অভিনেত্রী গাইলেন উল্টো সুরে। জানালেন কর্ণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা।

তার কথায়, আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্‌যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার, যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।

আনুশা স্পষ্ট করে জানিয়েছেন, শুধুই উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। বলেন, ''কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?”

তবে আনুশার এমন মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষ, তো কেউ তুলছেন সংস্কৃতির কথাও। কেউ কেউ দেখছেন ব্যাভিচার হিসেবে। তবে সেসব নিয়ে অভিনেত্রী এখনও কোনো বক্তব্য দেননি।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে চলে তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, আনুশা দাণ্ডেকর নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

জে.এস/

আনুশা দাণ্ডেকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250