মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ইফতারে খেতে পরেন স্বাস্থ্যকর চিকেন স্যান্ডউইচ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ইফতারে ভাজাপোড়া বদলে স্বাস্থ্যকর কিছু খেতে চায়, তাই চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন চিকেন স্যান্ডউইচ। ছোট-বড় সবারই পছন্দের খাবার এটি।

যদিও বেশিরভাগ মানুষই ফাস্টফুডের দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খান মজাদার এই খাবার। তবে ঘরেও কিন্তু আপনি এই পদ তৈরি করতে পারেন। তাও আবার স্বাস্থ্যকর উপায়ে ও কম পরিশ্রমেই। জেনে নিন রেসিপি-

 উপকরণ

১. চিকেন থাই চামড়া ও হাড় ছাড়িয়ে নিতে হবে পরিমাণমতো

২. ব্রাউন সুগার ২ টেবিল চামচ

৩. প্যাপরিকা ১ চা চামচ

৪. জিরা বাটা ৩/৪ চা চামচ

৫. শুকনো মরিচ বাটা আধা চা চামচ

৬. আদা বাটা ১/৪ চা চামচ

৭. লবণ ১/৮ চা চামচ

৮. তেল ২ চা চামচ

৯. পেঁয়াজ কুঁচি আধা ১/২ কাপ

১০. মরিচ গুঁড়া ১ চা চামচ

১১. রসুনের গুঁড়া আধা চা চামচ

১২. কেচাপ ১ কাপ

১৩. ভিনেগার ২ টেবিল চামচ ও

১৪. বার্গার বান ৮টি টোস্ট করে নিতে হবে।

আরো পড়ুন : ইফতারে মিষ্টিমুখ করতে ঘরেই বানান শাহি টুকরা!

পদ্ধতি

প্যান কিংবা গ্রিলকে মিডিয়াম আঁচে প্রি হিট করে নিন। তারপর ১-৭ নম্বরের সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে মেখে নিন মেরিনেটের জন্য। অন্তত আধা ঘণ্টা চিকেন মেরিনেট করে রাখুন।

তারপর গ্রিলে চিকেন রেখে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে চিকেনটি উল্টে দিন। রান্না হয়ে গেলে ৫ মিনিট কিছুটা ঠান্ডা হতে দিন। তারপর দু’টি কাঁটাচামচ দিয়ে মাংসগুলো ছিঁড়ে নিন।

এবার সস তৈরির পালা। এজন্য প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। এবার এতে পেঁয়াজ ভেজে নিন। তারপর সামান্য চিনি ও বাকি উপকরণগুলো (কেচাপ ও ভিনেগার বাদে) মিশিয়ে নিন।

৩০ সেকেন্ড রান্না করে কেচাপ ও ভিনেগার যোগ করুন। তারপর আঁচ কমিয়ে ১০ মিনিটের মতো জ্বাল দিন, যাতে সসটি ঘন হয়ে আসে। এতে চিকেন দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন।

এবার প্রতিটি বানের নিচের অংশে ১/৩ কাপ চিকেন এর মিশ্রণ নিন, তার ওপর বানের ওপরের অংশটি রাখুন। অনেকে স্যান্ডউইচে শসা বা পেঁয়াজের টুকরা খেতে পছন্দ করেন, চাইলে সেগুলিও দিয়ে নিতে পারেন।

ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন স্যান্ডউইচ। ঘরেই খুব সহজে এই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন আপনিও।

এস/  আই. কে. জে/


চিকেন স্যান্ডউইচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250