শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করলেন রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রচনা ব্যানার্জির সঙ্গে একাধিক সেলিব্রেটির সম্পর্ক রয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রচনার অন্দরমহলের কাহিনি জানতে কেই বা না চায়। যদিও রচনা খোলা মনেই সমস্তটা শেয়ার করে থাকেন।

মজা করে একবার রচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়?

শাশ্বত চ্যাটার্জীর সঞ্চালনায় এক সাক্ষাৎকারে প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন এ অভিনেত্রী। পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু বলে প্রসেনজিতের বিষয়ে মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন: মেকআপ রুমে গোপন ক্যামেরা, পোশাক বদলালেই ছবি-ভিডিও ধারণ

সাক্ষাৎকারে রচনা বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে তার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগত। হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন। আর তার গাড়িতে উঠলে তো রক্ষা নেই। গাড়ি মোটেও ৪০-এর ওপরে উঠবে না। বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করেন না। এমনকি তাকে দেখতে যখন বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে, তখন তিনি রীতিমতো সেখান থেকে লুকিয়ে থাকেন।’

কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘যারা আমরা এই পেশায় (অভিনয়) কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে। যদি এই পেশার মানুষ হন খুবই ভাল নয়তো সেই বোধটা থাকা প্রয়োজন।’ 

‘তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা অন্যদের থেকে এতটা আলাদা যে সেটা বোঝা জানা সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সুখী ঘর হওয়া খুব মুশকিল।’

এসি/ আই.কে.জে/

প্রসেনজিত রচনা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250