বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

হোলির রাতে হুক্কাবার থেকে বিগ বস বিজয়ী আটক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় টিভি শো ‘বিগ বস ১৭’-এর বিজয়ী মুনাওয়ার ফারুকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬শে মার্চ) রাতে হুক্কা পার্লার থেকে তাকে আটক করেছে মুম্বাই পুলিশ। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত হুক্কা পার্লার। এটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পেয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় অভিযান শুরু করে চলে আজ ভোর ৫টা পর্যন্ত। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে পুলিশ।

অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করে, যার মূল্য ১৩ হাজার ৫০০ রুপি বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই মুহূর্তের একটি ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা তাদের আটক করেছিলাম। কিন্তু পরে তাদের ছেড়ে দিতে হয়েছে। কারণ যে ধারায় তাদের আটক করা হয়েছিল, তা জামিনযোগ্য।’

আরো পড়ুন: বাবার জন্য পাত্রী প্রয়োজন, বিজ্ঞাপন দিলেন অভিনেত্রী

মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটকের পর ছেড়ে দিলেও হুক্কা পার্লারের মালিকের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

এবারই প্রথম নয়, ২০২১ সালে প্রায় এক মাস কারাভোগ করেন মুনাওয়ার। এক কমেডি শো-তে হিন্দু দেবতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একমাস পর জামিনে ছাড়া পান তিনি।

এসি/


বিগ বস হোলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250