সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মাংস না পেয়ে পচাগলা মৃতদেহ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

পৃথিবীতে বদলা নেয়ার ইতিহাস অনেক। বদলা নিতে গিয়ে খুনাখুনি নৃশংসতার মতো ঘটনাও কম নয়। বিচিত্র এই পৃথিবী– আর এই বিচিত্র মানুষের মধ্যে বদলা নেয়ার ঘটনাও মাঝেমধ্যে অনেক বৈচিত্রপূর্ণ হিসাবে প্রকাশ পায়। তেমনি সাংঘাতিক একটি ঘটনা ঘটেছে  তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির এলাকায়।

সেখানে এক যুবক দোকানে মাংস কিনতে না পেরে বদলা’ নিতে ওই দোকানের সামনে রেখে আসেন পচাগলা মৃতদেহ! সম্প্রতি সেখানকার গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। 

সংবাদে বলা হয়, রোববার ছুটির দিনে পাতে একটু গরম ধোঁয়া ওঠা ভাত আর মাংস খাওয়ার সখ হয়েছিল এক যুবকের। ইচ্ছে ছিল জমিয়ে বেশ রগরগে করে পাঁঠার মাংসের ঝোল খাবেন। কিন্তু কোথায় কী! মাংস কিনতে যেতেই যুবকের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন দোকানদার। এতেই অপমান, ক্ষোভে ফুঁসে ওঠেন ওই যুবক। ‘বদলা’ নিতে ওই দোকানের সামনে রেখে আসেন পচাগলা মৃতদেহ! 

যুবকটি  দুপুরে খাওয়ার জন্য মাংস কিনতে যান। লম্বা লাইনেও দাঁড়ান। কিন্তু যখন সামনে আসেন কোনও কারণে দোকানদারের সঙ্গে তার তুমুল কথা কাটাকাটি হয়। ওই দোকানদার মুখের উপর জানিয়ে দেন, তার কাছে মাংস বিক্রি করবেন না। সকলের সামনে চূড়ান্ত অপমানিত হন ওই যুবক। ‘বদলা’র আগুনে রেগে লাল হয়ে ওঠেন। 

স্থানীয় সূত্রে খবর, এরপরই নাকি কবরস্থানে চলে যান ওই যুবক। মাটি খুঁড়ে মৃতদেহ তুলে নিয়ে আসেন। তারপর তা রেখে আসেন ওই দোকানের সামনে। যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন ওই যুবক। পুলিশ এসে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে কবরস্থানে রেখে আসে। তারপর শুরু হয় অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি। কিন্তু এখনও তার কোনো হদিশ মেলেনি বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

কেসি/কেবি


মৃতদেহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250