শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

তপু-সোহেল ডিইউজে’র সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত, সম্পাদক আক্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ডিইউজে নির্বাচনের ফলাফল ঘোষণা-ছবি : সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে যৌথভাবে বিজয়ী হয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন বিজয়ী হয়েছেন। যৌথভাবে নির্বাচিত হওয়ায় লটারির মাধ্যমে তপু এক বছর এবং সোহেল এক বছর করে দায়িত্ব পালন করবেন। প্রথম বছর সোহেল হায়দার ও দ্বিতীয় বছর তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘোষিত ফলাফলে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৮১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯২ ভোট।

সোমবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলাম সানী পেয়েছেন ৫৮৬ ভোট।

সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁধন কুমার সরকার পেয়েছেন ৪৮৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ৫১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু হামিদ পেয়েছেন ৪৮০ ভোট।

এছাড়া দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান, নারী বিষয়ক সম্পাদক পদে সুমি খান, কল্যাণ সম্পাদক পদে শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সোয়া ৯টায় ভোটের ফল ঘোষণা করা হয়।

আই.কে.জে/


ডিইউজে’র সভাপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250