সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

যেমন পুরুষ পছন্দ করেন রেখা, সিক্রেট ফাঁস করলেন নিজেই!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

যার নাম শুনলেই পুরুষদের মনে ওঠে ঝড়। তার রূপ, ব্যক্তিত্ব আর জীবনের গোপনীয়তা সবই তাকে এক অসাধারণ জায়গায় নিয়ে গেছে।তিনি বলিউড 'ডিভা' রেখা।  

১৯৯৬ সালে রেখা নিজেই এক সাক্ষাৎকারে তার জীবনের পছন্দের পুরুষ নিয়ে প্রশ্নের উত্তরে বলেছিলেন, 'আমার পছন্দ এমন পুরুষ, যিনি সৎ, কর্মঠ, এবং যাদের মধ্যে হাস্যরসের অনুভূতি থাকে। আমি এমন পুরুষকে পছন্দ করি যারা লোকজনের সঙ্গে ভালোভাবে মেশে এবং সহজ-সরল হয়।' এই অতি সহজ কিন্তু গভীর উত্তরেই রেখা তুলে ধরেছিলেন তার প্রেমিকের প্রতি পছন্দের দিকগুলো। 

আরও পড়ুন: পকেট পরোটা বিক্রি ছেড়ে ভাইরাল রাজুদা আসছেন ওয়েব সিরিজে!

রেখার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল বহু চর্চা। বিশেষ করে, তার নাম নানা সময়ে অমিতাভ বচ্চনের সঙ্গে মিশেছে। 'সিলসিলা' সিনেমার সময় থেকেই বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল যে, রেখা এবং অমিতাভের প্রেম শুধু পর্দায় নয়, বাস্তবেও ছিল। রেখা নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অমিতাভকে অসম্ভব ভালবাসেন।

তবে অমিতাভের পক্ষ থেকে কখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রেখা অবশ্য কটাক্ষকারীদের সিঁদুর পরা নিয়ে একবার বলেন, তিনি সিঁদুর পরেন শুধু ফ্যাশনের জন্য, তা কেবল তার নিজের পছন্দ, আর এটি কোনও ব্যক্তির জন্য নয়। বিভিন্ন বিতর্কের মাঝেও রেখার আত্মবিশ্বাসের কোনও কমতি ছিল না। তিনি তার জীবনযাত্রায়, কর্মজীবনে এবং ব্যক্তিগত পছন্দে সব সময় নিজের মতোই ছিলেন।

এসি/কেবি

রেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250