বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

সাকিবকে নিয়ে গুঞ্জন, যা বললেন শিশির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে। হোক মাঠে কিংবা মাঠের বাইরে, আলোচনায় থাকতেই পছন্দ করেন এই অলরাউন্ডার। এরই মধ্যে নতুন করে আবারো আলোচনায় এসেছেন সাবেক এই অধিনায়ক। তবে, এবার পুরোপুরি ভিন্ন একটি বিষয়ে আলোচনায় সাকিব। ঘটনা এতদূর গড়িয়েছে যে, শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে  আহমেদ শিশির।

বুধবার (১৪ই আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। সেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষ্য, ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল।  

যা নজরে এসেছে দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা-সমালোচনা। সেই সঙ্গে স্ত্রী উম্মে  শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবিই ডিলিট করেছেন তিনি। 

তবে সামাজিক মাধ্যমের বিতর্কিত এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন শিশির। বৃহস্পতিবার (১৫ই আগস্ট) সকালে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী। সেখানে সাকিবকে এক অসাধারণ বাবা এবং স্বামী হিসেবে উল্লেখ করেছেন শিশির।

দীর্ঘ স্ট্যাটাসে সাকিবপত্নী লিখেছেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’ 

আরো পড়ুন : শিক্ষার্থীদের সঙ্গে মেয়েকে আন্দোলনে যেতে বলেছিলেন মাশরাফি

তিনি আরও লিখেছেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনো সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

অনলাইনে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে শিশির লিখেছেন, ‘দয়া করে এই অনলাইন গুজব বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায়। যা আছে তা সব সময় বিশ্বাস করবেন না। কাট এবং পেস্ট করা ছবিগুলি পুরো গল্প বলে না।’

ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।’ 

সাকিবের সঙ্গে ছবি ডিলিট নয় প্রাইভেট করেছেন উল্লেখ করে সাকিবপত্নী লিখেছেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’  

এস/ আই.কে.জে/


সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250