রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

অন্তর্বাস পরে রাস্তায় ঘুরছিলেন গায়ক...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় অন্তর্বাস পরে ঘুরে বেড়াচ্ছিলেন র‍্যাপার লিল নাস এক্স। পরে পুলিশ তাকে গ্রেপ্তারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) স্থানীয় সময় ভোররাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) পক্ষ থেকে জানানো হয়, ভোর সাড়ে পাঁচটার দিকে ভেনচুরা বুলেভার্ডে এক ব্যক্তিকে অস্বাভাবিক অবস্থায় হাঁটতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিশ্চিত হয়, ওই ব্যক্তি আসলে পুরস্কারজয়ী র‌্যাপার লিল নাস এক্স।

এলএপিডির অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। এ কারণে  তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সম্ভাব্য ওভারডোজের কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে আমেরিকার গণমাধ্যম টিএমজেড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, লিল নাস এক্স কেবল অন্তর্বাস আর কাউবয় বুট পরে রাস্তায় নাচছেন এবং পথচারীদের দিকে তাকিয়ে বলছেন, ‘পার্টিতে চলে আসো।’ তবে ভিডিওটির সত্যতা এখনো যাচাই হয়নি।

শিল্পীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা লিল নাস এক্সের দ্বিতীয় অ্যালবাম ‘ড্রিমবয়’। এরই মধ্যে ইনস্টাগ্রামে নতুন গানের ঝলক দেখিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন তিনি।

জে.এস/

লিল নাস এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250