শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তি দিতে চান প্রযোজক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৪ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দুই দিনে ৫ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এটি টালিউড ইন্ডাস্ট্রির রেকর্ড। টালিউড বক্স অফিসে ঝড় তোলা ধূমকেতু বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন প্রযোজক রানা সরকার। খবর সংবাদ প্রতিদিনের।

ফেসবুকে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী...। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

এই প্রযোজক আরও লেখেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’

২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। দর্শক টানতে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে সিনেমার প্রচার করেছেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, দুজনে মিলে নেচে মাত করেছেন।

জে.এস/

শুভশ্রী দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250