শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

বিসিবির সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করছেন না

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন ফারুক আহমেদ। কাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে জানান, সরকার আর বিসিবির সভাপতি পদে তাকে রাখতে চাইছে না। বিষয়টি নিয়ে ভাবার জন্য দু-এক দিন সময় নিয়েছিলেন ফারুক।

আজ বৃহস্পতিবার (২৯শে মে) এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবির সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।’

ফারুকের এ সিদ্ধান্ত বিসিবির কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানই হবে বলে মনে করছেন ক্রিকেট–সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক সাবেক অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে এভাবে ছেলেখেলা করতে দেওয়া যায় না। ইচ্ছা হলো একজনকে সভাপতি করলাম, ইচ্ছা হলো কোনো কারণ ছাড়াই তাকে সরিয়ে দিলাম... এ রকম হলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট।’

সূত্র জানিয়েছে, সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই বর্তমান পরিস্থিতিতে ফারুককে পরামর্শ দিয়েছেন পদত্যাগ না করার। এক ক্রিকেটার বলেছেন, ‘তিনি তো নিজ থেকে বোর্ডে আসতে চাননি। তাকে সরকারই ডেকে এনে বোর্ডে বসিয়েছে। এখন তিনি কী এমন করলেন যে সরকার তাকে চাইছে না!’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। অতীতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।

আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে এনএসসি কোটায় বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বোর্ড সভায় পরিচালকদের বোর্ড ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করে।

এইচ.এস/

ফারুক আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250