মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিআইডব্লিউটিএ জানিয়েছে- উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। এছাড়াও সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। এর প্রভাবে আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। 

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ওআ/কেবি

নৌযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250