মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

বিশ্বের সবচেয়ে দামি লবণ, ২৫০ গ্রামের দাম ৭৫০০ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

যেকোনো খাবারে যদি লবণ না থাকে তাহলে সেই খাবার খেতে ভালো লাগে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরণের লবণ পাওয়া যায়। তবে এর মধ্যে সেরা হলো কোরিয়ান বাম্বু সল্ট।  

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ি, ২৫০ গ্রাম এই লবণের দাম ৭৫০০ টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি লবণ। 

এই লবণে মিনারেল এবং নিউট্রিশনের মাত্রা অনেক বেশি থাকে। তাই খাবারের পুষ্টিগুণ অনেকটা বাড়িয়ে দেয় বাম্বু সল্ট। তাইতো বিশ্বের বাজারে এর এতো চাহিদা।

বাম্বু সল্ট তৈরি করতে সময় লাগে ৫০ দিন। প্রথমে এই লবণকে সমুদ্র থেকে তুলে নেওয়া হয়। তারপর এটিকে ৮০০ ডিগ্রি তাপমাত্রার মেশিনে উত্তপ্ত করা হয়। এরপর লবণের রং খানিকটা পরিবর্তন হয়ে এলে ১ হাজার ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। এরপর বিশেষ ধরণের একটি বাঁশের ভেতরে রেখে দেওয়া ফলে এই লবণের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। 

যাদের দেহে পটাশিয়াম, ক্যালশিয়াম এবং মিনারেল কম থাকে তারা এই কোরিয়ান বাম্বু সল্টকে একটি ওষুধের মতো করে খেয়ে থাকেন। 

ওআ/কেবি

লবণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250