বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ

রামমন্দির উদ্বোধন

ঐশ্বরিয়া ছাড়াই অযোধ্যায় অভিষেক ও অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ (২২শে জানুয়ারি) ভারতের বহুল আলোচিত রামমন্দির উদ্বোধন। এই অনুষ্ঠানে যোগ দিতে সারা ভারত থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত রামমন্দির উদ্বোধন করবেন।

এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে ছিলেন বলিউডের তারকারাও। এ তালিকায় যেমন রয়েছেন কঙ্গনা রানাউত, অনুপম খেরের মতো তারকারা, তেমন রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফও।

অভিষেক বচ্চনকে নিয়ে রামমন্দিরে গেলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনও। ছেলে সঙ্গে থাকলেও দেখা যায়নি বচ্চন পরিবারের বৌ অর্থাৎ অভিষেকের স্ত্রী বলিউড নায়িকা ঐশ্বরিয়াকে।

আরো পড়ুন: মোশাররফ করিমকে ভাবনার আবেগভরা চিঠি

২০২৩ সালের শেষ দিক থেকেই বচ্চন পরিবারে অশান্তির কালো মেঘ দেখা দেয়। ফলে অমিতাভের বাসভবন ‘জলসা’য় নাকি সুখ নেই- এমনই শোনা যায় বলিউজুড়ে।

জানা গেছে, ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্য নাকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সঙ্গত কারণেই অভিষেক ও ঐশ্বরিয়ার সাংসারিক জীবনের অশান্তি নিয়েও জল্পনা-কল্পনার ঝড় ওঠে।

এসি/



ঐশ্বরিয়া অভিষেক বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250