রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান দেখে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার সামগ্রিক মান দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এমনকি পরিদর্শন শেষে কর্তৃপক্ষকে হাসপাতালে স্বাস্থ্যসেবার এই বেহাল অবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।

শুক্রবার (৫ই জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল পরিদর্শনকামে এমন বেহালদশা দেখা যায় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় হাসপাতাল পরিদর্শনকালে কর্তব্যরত চিকিৎসকের গায়ে অ্যাপ্রোন না দেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি অ্যাপ্রোন না পরা চিকিৎসকসহ হাসপাতালের বেহাল অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: সরকারি হাসপাতালে সব সেবা হবে বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে এসে যে দুইজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি কারও গায়েই কোনো অ্যাপ্রোন নেই। পরিদর্শনকালে হাসপাতালে কোনো লাইসেন্সও টানানো পাইনি। এছাড়া হাসপাতালের ইনফরমেশন অফিসারের ছবিসহ কোনো প্রকার তথ্যাদি নেই। জরুরি বিভাগে কোনো সাকার মেশিনও ছিল না।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

এসি/

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250