মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ইসরায়েলের পক্ষে কথা বলায় গাল গাদতের সিনেমা ফ্লপ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র‍্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গাল গাদত। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তি পায় গত ২১শে মার্চ। তবে বক্স অফিসে একেবারেই সাড়া ফেলতে পারেনি স্নো হোয়াইট। টেনেটুনে মাত্র ২০০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে। খবর ভ্যারাইটির।

গাল গাদত ইসরায়েলি অভিনেত্রী। দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে হলিউডের অনেক তারকা কথা বললেও গাল গাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। যে কারণে অনেক দেশে স্নো হোয়াইটের প্রদর্শনী নিষিদ্ধ করা হয়। মূলত গাল গাদতের ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণেই স্নো হোয়াইট তেমন দর্শক টানতে পারেনি।

বিষয়টি স্বীকার করেছেন গাল গাদতও। স্নো হোয়াইট কেন ব্যর্থ হলো, এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন গাল গাদত। ইসরায়েলি টিভি অনুষ্ঠান দ্য আ টকসে অভিনেত্রী বলেন, ‘হলিউডসহ অনেক ইন্ডাস্ট্রিতেই এটা ঘটছে। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার জন্য সেলিব্রিটিদের ওপর একধরনের চাপ থাকে। আমি হয়তো চেষ্টা করতে পারি এখানে (ইসরায়েলে) কী ঘটছে, তা মানুষকে বোঝানোর। আমি সব সময় সেটাই করি। কিন্তু দিন শেষে মানুষ তাদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। আমি খুব হতাশ হয়েছিলাম এসব বিষয় স্নো হোয়াইটকে প্রভাবিত করেছে, সিনেমাটি বক্স অফিসে ভালো করতে পারেনি। আসলে এটাই হয়। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়।’

গাল গাদত যখন ইসরায়েলের পক্ষে কথা বলছিলেন, তখন স্নো হোয়াইট সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী র‍্যাচেল জেগলারের অবস্থান ছিল ঠিক উল্টো। জেগলার বরং ফিলিস্তিনের পক্ষেই সরব ছিলেন শুরু থেকে। ফলে ইসরায়েলপন্থীরাও স্নো হোয়াইট নিয়ে অতটা আগ্রহ দেখায়নি। দুই পক্ষ থেকেই একধরনের অনীহা ছিল সিনেমাটি নিয়ে। সব মিলিয়ে স্নো হোয়াইট বানিয়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি লস গুনতে হয়েছে ডিজনিকে।

জে.এস/

হলিউড হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250