শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ধানে সুখবর

একই চালে হবে ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি ও তেহারি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

চাল চিকন। রান্না করা ভাত সুস্বাদু। একই চাল দিয়ে রান্না করা যাচ্ছে পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ও পায়েস। ‘অলরাউন্ডার’ এ ধান আমন ও বোরো—দুই মৌসুমে চাষ করা যায়। রাজশাহীর তানোর পৌরসভার গোল্লাপাড়া মহল্লার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ তিন বছর আগে জাতটি উদ্ভাবন করেছেন। নিজের নামানুসারে তিনি জাতের নাম দিয়েছেন ‘নূর ধান-২’।

নূর মোহাম্মদ মূলত খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচের অভাবে ধানখেত নষ্ট হওয়া দেখে গবেষণা শুরু করেন। উদ্ভাবন করেছেন আউশ, আমন ও বোরো ধানের প্রায় ২০০ কৌলিক সারি। নূর মোহাম্মদ দাবি করেন, তার উদ্ভাবিত সারিগুলোর জীবনকাল অন্যান্য জাতের তুলনায় কম, উচ্চ ফলনশীল, সরু, সুগন্ধিযুক্ত ও খরাসহিষ্ণু। 

কৃষিতে এমন অবদানের জন্য তিনি ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছিলেন। গত বছর নভেম্বরে মালয়েশিয়ার পেনাং শহরে 'পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' আয়োজিত কৃষক-বিজ্ঞানী সম্মেলনে আমন্ত্রণও পেয়েছিলেন।

নূর মোহাম্মদের জমি থেকে ৭ই মে নূর-ধান-২ তোলা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলীসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সেদিন নূর মোহাম্মদ কৃষি পরিষেবা ফার্মে গবেষণা প্লটের ৩৩টি সারি ও জাতের মধ্যে শুধু নূর ধান-২ কাটা হয়। মাড়াই শেষে বিঘাপ্রতি ২৬ মণ ফলন পাওয়া যায়। চালের হিসাবে বিঘাপ্রতি ফলন ১৬ দশমিক ৬ মণ। 

কাটার দিন পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা ছিল ১১৩ সেন্টিমিটার। কুশির সংখ্যা ছিল গড়ে ১১টি। ছড়ার গড় দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার। ১ হাজার পুষ্টদানার ওজন ১২ দশমিক ৭০ গ্রাম। গাছের জীবনকাল ছিল ১৪০ দিন। এ ধানের ভাত সরু ও চিকন।

নূর মোহাম্মদ বলেন, আমন ও বোরো—দুই মৌসুমেই এ ধান চাষ করা যায়। আমনে বিঘাপ্রতি গড় ফলন পাওয়া গিয়েছিল ১৯ মণ। সে তুলনায় বোরো মৌসুমে ফলন অনেক বেশি। এবার বোরো মৌসুমে রাজশাহীর বেশ কিছু চাষি তার কাছ থেকে বীজ নিয়ে এ ধান চাষ করেছিলেন।

এ ছাড়া নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মাগুরা, গাজীপুর, টাঙ্গাইল, কক্সবাজার ও খুলনায় তার দেওয়া বীজে চাষ হয়েছিল। সবার আগে ধান কাটা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের খেতের।

এইচ.এস/

ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250