বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ, মনোনয়নপত্র নিয়েছেন ৬৫৮ জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার (১৯শে আগস্ট) শেষ দিনে মনোনয়নপত্র নিয়েছেন ৯৩ জন। এ নিয়ে টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুতে ভিপি, জিএসসহ ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন। আর হল সংসদের হিসাব এখনো পাওয়া যায়নি। হলগুলোতে ১ হাজার ২২৬ জন মনোনয়নপত্র নিয়েছিল। এই সংখ্যা কিছু বাড়তে পারে।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250