সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টিন সংশ্লিষ্টতায় গ্রেপ্তার: পুলিশের বিরুদ্ধে আদালতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু *** সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের *** নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র *** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও

গান গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তার এবারের যুক্তরাজ্য সফর।

সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, ১১ অক্টোবর লন্ডনের একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এরপর ১৫ অক্টোবর গাইবেন স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে। তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে আছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল ও কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।

চন্দন দত্ত জানান, ১০ অক্টোবর পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে মেফেয়ার ভেন্যুতে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘লন্ডনের এই উৎসবটি যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি অন্যতম বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের সামনে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। আমি গত বছর প্রথম এই উৎসবে গান পরিবেশন করি। এবারও গাইব। এই অনুষ্ঠান শেষ করে ১৫ অক্টোবর স্কটল্যান্ডে আরেকটি অনুষ্ঠানে গাইব। ১৮ অক্টোবর দেশের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করছি, এবারের আয়োজনেও সবার মন জয় করে ফিরব।’

চন্দন দত্ত জানিয়েছেন, ১১ অক্টোবরের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠান শেষে ১৪ অক্টোবর দেশে ফিরবেন ফেরদৌস।

সাবিনা ইয়াসমীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টিন সংশ্লিষ্টতায় গ্রেপ্তার: পুলিশের বিরুদ্ধে আদালতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

গান গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমীন

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

সেন্সরে সালমানের ‘মাতৃভূমি’: চীনের মান ভাঙাতে নতুন করে শুটিং, বদলাতে হলো নামও

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250