শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে গতকাল রোববার (২৭শে এপ্রিল) দিবাগত রাতে দেশে ফিরেছেন। এর আগে গত ২১শে এপ্রিল চারদিনের সফরে তিনি কাতারে যান। খবর বাসসের।

প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমে জানান, গতকাল রোববার (২৭শে এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টা ঢাকায় এসে পৌঁছান।

এদিকে গত শনিবার (২৬শে এপ্রিল) রোমানদের ক্যাথলিক গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ড. ইউনূসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

এ ছাড়া অধ্যাপক ইউনূস চারদিনের সরকারি সফরে গত ২১শে এপ্রিল কাতারের রাজধানী দোহা যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার (২৫শে এপ্রিল) সেখান থেকে তিনি সরাসরি ইতালির রোমে পৌঁছান।

আরএইচ/

সরকারি সফর পোপ ফ্রান্সিস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250