শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সভা চলাকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার ফোন, না পেয়ে ডাকসু ভোট নিয়ে বার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা চলছিল। সভায় সভাপতিত্ব করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভা চলাকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফোনে না পেয়ে ডাকসু নির্বাচন নিয়ে মুঠোফোনে একটি বার্তা দেন। পরে প্রধান উপদেষ্টার বার্তা বৈঠকে উপস্থিত সবাইকে পড়ে শোনান স্বরাষ্ট্র উপদেষ্টা। বার্তায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেন।

বার্তায় আরও বলা হয়, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত সরকারের দুজন নীতিনির্ধারক এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেলা তিনটায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনের ওপর নির্ভর করবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কেমন হবে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, তা ডাকসু নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে। তাই যেকোনো মূল্যে ডাকসু নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

জে.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250