বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার *** রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা *** প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু *** চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই: আইনমন্ত্রী *** নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, রমজানে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী *** এক দিন পেছাতে পারে একুশে বইমেলা

সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভাজা মসলার উপকরণ: দারুচিনি ৩–৪টি, জিরা ১ চা–চামচ, ধনে ১ চা–চামচ, মৌরি আধা চা–চামচ, শুকনা মরিচ ৪/৫টি ও এলাচি ৭–৮টি।

প্রণালি: সব ধরনের মসলা কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে।

খিচুড়ির উপকরণ: ফুলকপি ১টি, বরবটি ১ কাপ, গাজর ২টি, মটরশুঁটি প্রয়োজনমতো, আলু ২টা, মিষ্টিকুমড়া ১ কাপ, সেদ্ধ চাল ৩০০ গ্রাম, মুগডাল ২০০ গ্রাম, মসুর ডাল ১০০ গ্রাম, পানি পরিমাণমতো, হলুদের গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, শর্ষের তেল ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ২ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, টমেটোবাটা আধা কাপ, কাঁচা মরিচবাটা ২ চা–চামচ, মটরশুঁটি আধা কাপ, ঘি ২ চা–চামচ, কাঁচা মরিচ ৩/৪টি, শুকনা মরিচ ৩–৪টি ও মরিচের গুঁড়া ১ চা–চামচ।

প্রণালি: সব সবজি চারকোনা করে কেটে নিতে হবে। সেদ্ধ চাল ও ডাল ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে চুলায় বসান। কিছুক্ষণ পর ফেনা উঠলে হাতা দিয়ে তুলে ফেলে দিন। এরপর চাল ও ডালের মধ্যে হলুদের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। অন্য কড়াইয়ে সবজিগুলো ভেজে নিন।

চালের মধ্যে দিয়ে দিন। অন্য কড়াইয়ে তেল ও সব বাটা মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তেল ছাড়লে কষানো এই মসলা চাল ও ডালের মধ্যে দিয়ে দিন। মটরশুঁটি দিয়ে দিন। ভাজা মসলা দিন। আরও একটি ছোট বাটিতে ঘি দিয়ে দিন। শুকনা ও কাঁচা মরিচ দিন। মরিচের গুঁড়া দিন। এই ঘি খিচুড়ির মধ্যে ঢেলে দিন। চুলা থেকে নামিয়ে পাঁপড় আর বেগুন ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জে.এস/

সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250