সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এদিন কড়া নিরাপত্তার মধ্যে আফজাল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালের ২২ নভেম্বর ব্যবসায়ী কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলা করে অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছিল।

এজাহারে বলা হয়, মার্কেট পুনর্নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের কারণে বহুতল ভবন নির্মাণে বাধা সৃষ্টি হলে অসৎ উদ্দেশ্যে মার্কেটে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আফজাল হোসেন বঙ্গবাজার এলাকায় প্রভাব বিস্তার করেন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রভাবের কারণে অতিরিক্ত দোকান বরাদ্দ ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে বঙ্গবাজারে অগ্নিসংযোগের ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৪ মার্চমেহেরপুর থেকে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। পরে কিশোরগঞ্জ ও ঢাকার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250