শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঠিক এক বছর আগের এই দিনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নজিরবিহীন সহিংসতা ও রক্তক্ষয়ের বিনিময়ে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটেছিল। চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে রূপ নেওয়া এই অভ্যুত্থানে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন তরুণেরা। তাদেরই একটি বড় অংশ মিলে গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

অভ্যুত্থানের দলিল হিসেবে ‘জুলাই সনদ’ প্রণয়নের জন্য গত এক বছরে সবচেয়ে সোচ্চার ছিল এনসিপি। সেই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান ছিল আজ মঙ্গলবার (৫ই আগস্ট)। শুধু তাই নয়, জুলাই শহীদদের সংবর্ধনাসহ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজধানীতে একাধিক অনুষ্ঠানও চলছিল। এমন দিনে এনসিপির পাঁচজন শীর্ষ নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কেন কক্সবাজারে গেলেন, তা নিয়ে চলছে আলোচনা–সমালোচনা।

তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশের পর তাদের ছবিও প্রকাশ্যে এসেছে। জোরালো গুঞ্জন উঠেছে, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা সেখানে গেছেন। এখন টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছে। তবে বৈঠকের খবরকে ‘অপপ্রচার’ ও ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির নেতারা।

সূত্রমতে, এই সফরে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাদের আরও কারও সঙ্গে পরিবারের সদস্য থাকতে পারেন।

পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে এনসিপি নেতাদের যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তাতে তারা সবাই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। তাহলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলটির নেতারা কক্সবাজারে কেন গেলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা।

পিটার হাসের সঙ্গে তাদের কোনো মিটিং হয়নি দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী এখন টিভিকে বলেছেন, ‘পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম।’ খালেদ সাইফুল্লাহও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এটাকে ‘সম্পূর্ণ ভুয়া খবর’ বলেছেন। তিনি বলেন, ‘আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।’

এ বিষয়ে জানতে কক্সবাজারে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যম। সি পার্ল হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আজ হঠাৎই এনসিপি নেতারা কক্সবাজারে উপস্থিত হন। আগে থেকে তাদের রিজার্ভেশন ছিল না। তারা পরে পাঁচতলার দুটি রুম বুক করেন।

এই প্রেক্ষাপটে বোঝা যায়, তাদের এই সফর হঠাৎ এবং জরুরি হতে পারে। আবার রিজার্ভেশন না করার সিদ্ধান্তও পরিকল্পিত হতে পারে। সি পার্ল হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পিটার হাস বা এ রকম কেউ তাদের হোটেলে আসেননি।

সূত্র ঢাকার একাধিক গণমাধ্যমকে বলছে, কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির ‘গুরুত্বপূর্ণ নেতাদের গোপন বৈঠক’ হয়েছে। বৈঠকে নাসীরুদ্দীন, হাসনাত, সারজিস, জারা ও খালেদ ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ নির্বাচনের তারিখ ঘোষণা না করার জন্য প্রভাবিত করতে তারা পিটার হাসকে অনুরোধ করেছেন বলে সূত্রের দাবি।

সূত্রমতে, গোপন বৈঠকটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে, ‘গণ-অভ্যুত্থান দিবস’ ঘিরে গুরুত্ব বহন করছে। এনসিপি নেতাদের এই সফরের ব্যাপারে জেলা পুলিশকে আগে অবহিত করা হয়নি। পুলিশের এক শীর্ষপর্যায়ের কর্মকর্তার স্ত্রী নিজের মোবাইল ফোনে কক্সবাজার এসবিকে ফোন করে প্রটোকলের ব্যবস্থা করেন। কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের কথিত 'গোপন বৈঠক’ সম্পর্কে সুখবর ডটকম নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আজ বিকেলে প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার আগমন এবং শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বাড়ছে। তবে পিটার হাসের উপস্থিতির বিষয় নিয়ে তিনি সন্দিহান। এ বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।

আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) সাংবাদিক গোলাম মোর্তোজা এসব প্রসঙ্গে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে দেওয়া এক পোস্টে বলেন, 'ছবিটি যে দুইজন তুলছেন, তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত। যিনি আজ (ওয়াশিংটন সময় সকাল ৯ টা, ৫ই আগস্ট ২০২৫) সকালেও ইউএসএ’তে অবস্থান করছেন। ছবিটি গত শুক্রবারের। প্রায় একশ বছরের পুরনো ওয়াশিংটন ডিসির ইউএস চেম্বার অব কমার্স বিল্ডিংয়ের ছাদে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের দুইজন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও আমেরিকার ব‍্যবসায়ীদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল। আলোচনা ও লাঞ্চ শেষে কর্তৃপক্ষ ছবি তোলার জন‍্যে সবাইকে নিয়ে গেলেন ছাদে। এই ছাদ নাকি ছবি তোলার প্রিয় একটি স্থান। ছবিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের পেছনে হোয়াইট হাউজ, ক‍্যাপিটল হিল…।'

উল্লেখ্য, পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে যুক্ত আমেরিকার বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত  উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় আমেরিকার ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী আজ বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।

জে.এস/

পিটার হাস এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250