মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

আল্লু অর্জুন গ্রেফতার হতেই লাফিয়ে বাড়ল ‘পুষ্পা টু’র আয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারের সময় এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি ঝামেলায় জড়ান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে। 

শুক্রবারের (১৩ই ডিসেম্বর) গ্রেফতারের নাটকীয় ওই ঘটনার পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে নায়কের। এর পরদিন শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে ঘরের ছেলে ঘরে ফেরেন। 

এর মাঝেই বক্স অফিসে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর স্বপ্নের দৌড় অব্যাহত। বক্স অফিসের রিপোর্টানুসারে, শনিবার পর্যন্ত ছবিটি ভারতে ৮২০ কোটি টাকা আয় করেছে। 

আল্লু অর্জুন শুক্রবার যখন গ্রেফতার হন সেদিন বক্স অফিসে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে নায়কের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুন। এদিন পুষ্পা’র আয়ে যোগ হয়েছে আরও ৬৩ কোটি টাকা। 

সিনেমা মুক্তির প্রথমদিনেই পুষ্পা টু খাতা খুলেছে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে এই ছবি। 

এরপর সোম থেকে বৃহস্পতিবারে ছবির আয়ের পরিমাণ ছিল যথাক্রমে- ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি টাকা। ফলে পুরো ভারতে পুষ্পা টু-এর প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৭২৫.৮ কোটি টাকা।

আরো পড়ুন : ফের মা হলেন কোয়েল মল্লিক

অন্যদিকে বিশ্ব বক্স অফিসে ইতোমধ্যেই ষষ্ঠ ভারতীয় ছবি হিসাবে ১১০০ কোটির গণ্ডির ছাপিয়ে গিয়েছে আল্লুর ছবি। জওয়ান ও কেজিএফ-এর রেকর্ড খুব সহজেই ভাঙবে পুষ্পা টু। 

১৩ই ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। অনিচ্ছাকৃত খুনের চার্জে গ্রেফতার হন অভিনেতা। 

নিম্ন আদালত তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতও মঞ্জুর করেছিল। তবে সন্ধ্যা নামতেই তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বতীকালীন জামিনে মুক্তি দেয়। ওই রাত চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে কাটানোর পর শনিবার বাড়ি ফেলেন পুষ্পারাজ।

পরবর্তীতে জুবিলি হিলসে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে একটি সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমার ভালোবাসা পরিবারের (মৃত রেবতী) সাথে রয়েছে এবং আমি যে কোনও উপায়ে তাদের পাশে রয়েছি।’

তিনি আরও যোগ করেছেন, গত দুই দশক ধরে চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য প্রেক্ষাগৃহে যাচ্ছেন, তবে এ জাতীয় ঘটনা কখনও ঘটেনি। 

আল্লু বলেন, ‘আমি গত ২০ বছর ধরে একই থিয়েটারে আসছি এবং ত্রিশবারেরও বেশি একই জায়গায় গিয়েছি, কখনও কোনও দুর্ঘটনা ঘটেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি একটি দুর্ঘটনা এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। পুরো ঘটনাই ছিল নিয়ন্ত্রণের বাইরে।’ 

এস/ আই.কে.জে


আল্লু অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250