সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

যৌনপল্লিতে অমিতাভ বচ্চন, কী করেছিলেন আড়াই ঘণ্টা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

একবার বলিউড মেগাস্টার অমিতাভ গিয়েছিলেন ব্যাংককের যৌনপল্লিতে। ছিলেন আড়াই ঘণ্টা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সেই তথ্য ফাঁস করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।

ঘটনাটি ২০ বছর আগের। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘এক আজনবি’র শুটিংয়ের সময়কার। অনিদ্রায় ভুগতেন অমিতাভ। রাতে সময় কাটাতে সিনেমা দেখতেন। একদিন ব্যাংকক ঘুরে দেখতে চেয়েছিলেন।

পরিচালক অপূর্বকে বিষয়টি জানাতেই তিনি বিগ-বিকে নিয়ে যান পাতায়ার নিষিদ্ধ পল্লির একটি ‘ন্যুড ক্লাবে’। অমিতাভকে সেখানে দেখে ভারতীয়দের মাঝে কী প্রতিক্রিয়া হবে তাই নিয়ে সংশয় ছিল তার মনে। সেসব পরোয়া করেননি বিগ-বি। নিজেই ভরসা দিয়েছিলেন পরিচালককে। 

আরও পড়ুন: আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

তিনি বললেন, ‘‘আমরা যাব।’’ শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে ক্লাবে ঢুকেছিলেন। অপূর্ব জানান, এর আগে এ ধরনের ক্লাবে কখনও যাননি অমিতাভ। সেদিন ন্যুড ক্লাবে গিয়ে কাটান আড়াই ঘণ্টা। 

পরিবেশ দেখে হয়েছিলেন সন্তুষ্ট। বলেছিলেন, ‘‘এক কথায় অসাধারণ।’’ সে রাতে হোটেলে ফিরতে রাত তিনটা বেজে যায় তাদের। দুই ঘণ্টা ঘুমানোর সময় পেয়েছিলেন। ভোর পাঁচটায় বিছানা ছেড়ে চলে যেতে হয়েছিল শুটিংয়ের সেটে। 

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অমিতাভ। টুইটারে তিনি লিখেছিলেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।” এ থেকেই ছড়ায় গুঞ্জন। 

এসি/ আই.কে.জে/


অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250