শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

এটিএম বুথে নিরাপত্তাকর্মী হত্যা, গ্রেফতার ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত হত্যাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, ছেনি ও সাবলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (২১শে এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আরও পড়ুন: সোমবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিনি জানান, ঈদের আগের দিন (১০ই এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গোয়েন্দা গুলশান বিভাগ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে সোমবার (২২শে এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এসকে/ 


গ্রেফতার এটিএম বুথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250