বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অবশেষে মেট্রোরেল চালু, স্বস্তি যাত্রীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। আজ রোববার (২৫শে আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ই জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওইদিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

আরো পড়ুন : বন্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধান উপদেষ্টার

সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধু এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি পাস ক্রয় ও এমআরটি পাস টপ আপ করা যাবে।

রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন থেকে এনআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে ওপর উল্লিখিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে।

এস/ আই.কে.জে


মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250