বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী অতিশী মারলেনা।

শনিবার (২১শে সেপ্টেম্বর)  দিল্লির রাজভবনে তিনি শপথ নিয়েছেন। অতিশী ছাড়াও আপের পাঁচ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

শপথ গ্রহণের পর অতিশী হলেন দিল্লির সর্বকনিষ্ঠ নারী মুখ্যমন্ত্রী। দিল্লির কুর্সিতে তিনি তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার আগে বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

গত মঙ্গলবার দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নেন তিনি। অতিশীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে যান কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী।

শনিবার শপথ নেওয়া অতীশির মন্ত্রিসভার সদস্যরা হলেন- মুকেশ আহলাওয়াত গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাশ গাহলট এবং সৌরভ ভরদ্বাজ। 

সূত্র: এনডিটিভি 

ওআ/কেবি

মুখ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250