বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

পাঁচবিবিতে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে পাঁচবিবিতে আবু হোসেন হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক নুরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রব্বানী, রাফিউল, মোজাফ্ফর হোসেন, মোছা. সহিদা বেগম ও মোছা. আমিনা বেগম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫শে মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে গাদা থেকে খড় খোলার সময় আবু তাহেরকে পূর্বশত্রুতার জেরে আসামিরা হামলা করেন। এ সময় আবু তাহেরের ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে পালিয়ে যান আসামিরা।

পরে স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে তাকে বগুড়ার শজিমেকে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আবু হোসেনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো পড়ুন: জিআই পণ্যের তালিকা প্রস্তুত করতে হাইকোর্টের নির্দেশ

এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের ওই বছরের ৪ঠা এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নামে মামলা করেন। শুনানি শেষে পাঁচজনের ফাঁসির রায় দেন বিচারক। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পাঁচজনের মধ্যে একজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, আবু হোসেন হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে খুশি বাদীপক্ষ।

এসি/


ফাঁসি পাঁচবিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250