শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে ইরানের ভিত্তি কতটা মজবুত। তিনি এই যুদ্ধকে ইরানের সাহস ও শক্তির প্রমাণ হিসেবে দেখছেন। তার মতে, এটি প্রমাণ করেছে যে ইরান কতটা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতির ৪০তম দিনে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর মেহের নিউজের।

খামেনি বলেন, ‘শত্রুরা আমাদের বিরোধিতা করেন। কারণ, তারা ইরানের মানুষের ধর্ম, জ্ঞান ও ঐক্যকে ভয় পান। কিন্তু আল্লাহর রহমতে, ইরানের মহৎ জাতি তাদের পথ থেকে কখনো সরে আসবে না।’ তিনি বিশ্বাস করেন, ইরানের জনগণ তাদের দেশকে বিশ্বের দরবারে উন্নতি ও সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবে।

এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সামরিক নেতা, বিজ্ঞানী এবং সাধারণ মানুষের পরিবারের প্রতি আবারও দুঃখ প্রকাশ করেন খামেনি। তিনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’

জে.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250