শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্প–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের দিনে ২০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।

প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০শে ডিসেম্বর প্রকাশ করা হবে।

ক্লাসের সময়: ৩ মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘন্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসের উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।

আবেদনের নিয়ম: আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

ওআ/ আই.কে.জে/ 


ফ্রিল্যান্সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250