বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরল মায়ের কোলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম বিষয়টি জানান।

উদ্ধার হওয়া শিশুটির নাম মোসা. হাফসা। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার হায়দার আলীর মেয়ে। পুলিশের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ( ১৪ই ফেব্রুয়ারি)  সকাল ১০টায় হাফসা বাড়ি থেকে খেলতে বের হয়ে হারিয়ে যায়। হাফসার মা আশপাশের এলাকাসহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। হাফসাকে কোথাও না পেয়ে নিকটবর্তী শাহমখদুম থানার ওসিকে বিষয়টি জানান।

আরো পড়ুন: চার ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন থানার টহল টিমকে নিখোঁজ শিশু হাফসাকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। এরপর থানার টহল টিম থানা এলাকার বিভিন্ন দিকে শিশু হাফসাকে উদ্ধারে অভিযান শুরু করে।

পরে দুপুর ১২টার দিকে শাহমখদুম থানার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে থেকে শিশু হাফসাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বিকেলেই হাফসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শিশু হাফসার বাবা হায়দার আলী জানান, জনতার বন্ধু পুলিশ। পুলিশের কারণেই আমার মেয়েকে খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে পেয়েছি। মেয়েকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

এইচআ/ 

পুলিশ হারানো শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250