সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

যে ৬ দাবি জানালো সরকারি চাকরিজীবী ফোরাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পে-কমিশন গঠন করাসহ ছয় দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। শুক্রবার (৮ই মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মেনে নেওয়া যায় না। ২০১৫ সালে দেওয়া অষ্টম পে-স্কেলের ইতোমধ্যে প্রায় ৯ বছর পূর্ণ হয়েছে। সব সময়ই সরকার কোনো পে-স্কেল চার বছর পূর্ণ হলেই মহার্ঘ্য ভাতা দিয়ে থাকে। এখন পর্যন্ত তা-ও দিচ্ছে না।

অষ্টম পে-স্কেল ঘোষণার সময় স্থায়ী পে-কমিশন গঠনের কথা ছিল। আজও তা বাস্তবায়ন হয়নি এবং বাজারদরের সঙ্গে সমন্বয় করে বেতন যে ৫ শতাংশ বাড়ানো হয়েছে, তা-ও মূল বেতনের সঙ্গে যুক্ত হয়নি।

আরো পড়ুন: বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম চালুর ঘোষণা মালয়েশিয়ার

তিনি আরো বলেন, বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশই বহাল আছে। বর্তমানে মাসিক বেতন-ভাতা দিয়ে কোনো কর্মচারী ১০ দিনের বেশি চলতে পারেন না। তাই দ্রুত পে-কমিশন গঠন করে নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতনবৈষম্য নিরসনসহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে।

নেতারা এসময় ছয় দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ৬৪ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন।

এইচআ/ 

চাকরিজীবী ফোরাম পে-কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250