শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নানা সামাজিক-পারিবারিক কিংবা কাজের চাপের কারণে মানসিকভাবে উদ্বিগ্ন থাকা স্বাভাবিক। তবে এই মানসিক অশান্তি যদি নিত্যদিনের সঙ্গী হয়ে যায় তবে সতর্ক হওয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার পর থেকে মানুষের মানসিক স্বাস্থ্য সমস্যার ঘটনা বেড়েছে। 

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্ক সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি নজর দিতে হবে খাদ্যতালিকায়। খেতে হবে পুষ্টিকর সব খাবার। সঠিক খাদ্যাভ্যাস শরীর যেমন ভালো রাখবে, তেমনি উন্নত করবে মেজাজ, ঘুম আর হজম প্রক্রিয়া। চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারি- 

পুষ্টিকর খাবার

সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। মানসিক সমস্যা থেকে নিরাপদ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সবুজ শাকসবজি ফলমূল, গোটা শস্য, প্রোটিন, ওমেগা-৩ এর মতো পুষ্টি উপাদান। অ্যালকোহল ও ধূমপানের অভ্যাস থাকলে তা ছাড়ুন। 

পালং শাক

পালং শাকসহ অন্যান্য শাক-সবজি মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড সরবরাহ করে। বিষণ্ণতা বা উদ্বেগের মতো সমস্যার ঝুঁকি কমায় এটি। বিভিন্ন মানসিক সমস্যা কমাতে উপকারি ভূমিকা রাখে পালং শাক। গবেষণায় দেখা গেছে, পালং শাক সেবন বৃদ্ধ বয়সে ডিমেনশিয়ার ঝুঁকি কমে। 

আরো পড়ুন : ব্যায়ামের পর যেসব খাবার খেলে বাড়বে পেশির শক্তি

হলুদ

হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান। এটি মানসিক চাপ কমায় এবং নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে।

ডার্ক চকলেট

মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে ডার্ক চকলেট। এটি মেজাজ এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে।

স্যামন মাছ

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ এটি। মানসিক চাপ কমানোর পাশাপাশি বুদ্ধি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যামন মাছ। এটি সুস্থ মস্তিষ্কের কোষগুলিকে উন্নীত করে এবং নিউরোট্রান্সমিটার উৎপাদনে সহায়তা করে।

বাদাম ও বীজ 

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টি থাকে বাদাম এবং বীজে। মানসিক স্বাস্থ্যের জন্য এগুলো খুবই উপকারি। 

শরীরের পাশাপাশি মনেরও খেয়াল রাখুন। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন। মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। 

এস/ আই.কে.জে/


খাবার মানসিক স্বাস্থ্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250