শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

প্রধান সড়কে অটোরিকশা চলার অনুমতি নেই : ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বাধা না দেয়ার নির্দেশনা দিয়েছেন। কিন্তু তারা ভ্রান্ত ধারণা নিয়ে মূল সড়কেও চলে আসছেন। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার কোনো সুযোগ নেই।

শনিবার (১৩ই জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অটোরিকশা সম্পর্কে ডিএমপির পরিকল্পনার কথা জানান তিনি।

রাজধানীর কোথায় কোথায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে তা নির্ধারণে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মেহেদী হাসান বলেন, মিরপুর রোডে, ভিআইপি সড়কে, প্রগতি সরণি সড়কে অটোরিকশা বা ব্যাটারিচালিত কোনো যানবাহন বা কম গতির যানবাহন চলবে না। এক্ষেত্রে সমন্বয় এ আইন প্রয়োগের কাজটি সমানতালে করে যাচ্ছি।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের অনেকাংশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছি। কিছু কিছু জায়গায় উঠিয়ে দেয়ার পরও বসছে। সংশ্লিষ্ট বিভাগকে পর্যাপ্ত নির্দেশনা দেয়া হয়েছে। ফুটপাত শুধু পথচারী জনসাধারণের চলাচল বা হাঁটার জন্য, অন্য কিছুর জন্য নয়। আমরা যখনই খবর পাচ্ছি ব্যবস্থা নিচ্ছি।

মতিঝিলে সিটি করপোরেশন সড়ক ভাড়া দিয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো সিটি করপোরেশন করেই। যেসব সড়ক কম ব্যবহৃত হয় সেসব পার্কিংয়ের জন্য ভাড়া দেয় অফিস আওয়ারে।

ওআ/কেবি

ডিএমপি অটোরিকশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250